শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৮:০৭ সকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রীড়াঙ্গনে সবার পরিচিত মুখ মনসুর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মনসুর আলী আর নেই

স্পোর্টস ডেস্ক: [২] মনসুর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনসুর আলী আর নেই। মঙ্গলবার (১১ মে) রাত সাড়ে ১১টায় হার্ট অ্যাকাটে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মনসুর দেশের ফুটবল তথা গোটা ক্রীড়াঙ্গনেরই পরিচিত মুখ। পল্টনের স্টেডিয়াম পাড়ায় প্রাণোচ্ছল বিচরণ ছিল তার। খেলোয়াড় তুলে আনা ছিল তার নেশা।

[৩] সেই নেশা থেকেই ১৯৮৭ সালে নিজের নামে প্রতিষ্ঠা করেন মনসুর স্পোর্টিং ক্লাব। ৩০ বছরের বেশি সময় ধরে যে ক্লাব নিয়মিত খেলছে পাইওনিয়ার ফুটবল লিগে। ফুটবল ছাড়াও ক্রিকেট, হ্যান্ডবল, টিটি, ব্যাডমিন্টন, রাগবিতেও রয়েছে এই ক্লাবের অংশ গ্রহণ।

[৪] এতটাই খেলা পাগল ছিলেন মনসুর, বিয়ে পর্যন্ত করেননি খেলার পেছনে সময় দিতে দিতে। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৮ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ‘বর্ষসেরা তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছে তাকে। এমন ক্রীড়া অন্তঃপ্রাণ মনসুরের বিদায়ে কাঁদছে দেশের ক্রীড়াঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়, কোচ, সংগঠক, সাংবাদিকদের অনেকেই বার্তা দিয়েছেন। মনসুরের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়