শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: ঈদ আবারও আসবে, কিন্তু জীবন গেলে ফিরে পাওয়া যাবে না

রবিউল আলম: রাজনীতিতে কে কখন কার বন্ধু বোঝা মুশকিল। মিয়ানমারকে সুদীর্ঘকাল সামরিক শাসনের জাতাকল থেকে মুক্তির বার্তা দিয়েছিলো বিশ্ব, নেতৃত্বের অভাবে আবারও ফিরে যেতে হয়েছে সেই পুরনো রূপে। বিশ্ব আজ বাংলাদেশকে পাশে পেতে চায়, অং সান সুচির অযোগ্যতায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে বৈরিতায় এনে দিয়েছে। শেখ হাসিনার বিচক্ষণতা, নিরপেক্ষতা বহিঃবিশ্বের কূটকৌশলের মারপ্যাচে বাংলাদেশকে এখনো জড়াতে পারেনি। বাংলাদেশের মাটি ব্যবহার করে মিয়ানমার গণতন্ত্রের আন্দোলন, প্রতি আক্রমণ, আরাকানের স্বাধীনতায় ব্যবহৃত হচ্ছে না।

বাংলাদেশ ভারতবিরোধী আসামের স্বাধীনতা আন্দোলনকেও না করেছে। বাংলার মাটি বিছিন্নতাবাদীদের জন্য নয়। তারেক রহমান দশ ট্রাক অস্ত্রের গ্লানি থেকে মুক্ত হতে বাঙালিকে অনেক মাসুল দিতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালিকে অনেক কিছু দিতে না পারলেও জীবন চলার স্বাভাবিক ছন্দ বজায় রেখেছেন। রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসন বিছিন্নবাদী হওয়া থেকে বিরত রেখেছেন, বিশ্ব ও বাঙালি জাতি মেনেও নিয়েছেন। জঙ্গিবাদের মরণছোবল এবং তাদের রক্তচক্ষু এড়াতে প্রতিটি নাগরিকের দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। সচেষ্ট হতে হবে করোনার মরণছোবল থেকে দেশকে রক্ষার জন্য। ফেরিঘাটে জনসমাগম দেখে অবাক হচ্ছি, সচেতনতার নমুনা দেখে।

ভারতের চিতার আগুন, কবরের জন্য হাহাকার বাংলার মানুষকে এতোটুকু সচেতন করতে পারছে না। রাষ্ট্রের নির্দেশকের নির্দেশনা উপেক্ষা করে কোনো জাতিই সঠিক পথ আবিষ্কার করতে পারেনি। ঈদ আমাদের জীবনে বারবার আসবে, জীবন একবার চলে গেলে কী ফিরে আসবে? বিশ্বের অনেক ধনী দেশ ভ্যাকসিনের অভাবে অসহায়ত্ব প্রকাশ করেছেন। বাংলাদেশ সে লক্ষে অনেক অগ্রগামী। সরকারকে একটু সময়তো দিতে হবে। সরকারের প্রশাসনিক কিছু ভুল সিদ্ধান্তও জনসমাগমের জন্য দায়ী আমি মনে করি। ফেরিঘাটে এতো লোকের সমাগমই প্রমাণ করে, সরকারের ব্যর্থতা আছে এখানে। কীভাবে লকডাউন উপেক্ষা করে ফেরিঘাট সয়লাব হয়েছে মানুষে মানুষে, তদন্ত করে ফিরতি পথের জন্য সাবধান হতে হবে। লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়