শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাস্টবিনে ঘুমিয়ে পড়ায় কিশোরের মৃত্যু!

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় ডাস্টবিনে ঘুমিয়ে পড়ায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরের। মঙ্গলবার (১১ মে) দেশটির পোর্ট লিংকনে এই দুর্ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ান পুলিশ দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, আবর্জনা বহনকারি একটি ট্রাক ডাস্টবিনটি তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক ধারণা করতে পারেননি ডাস্টবিনের ভেতরে কেউ থাকতে পারে। তিনি যখন বুঝতে পারেন ততক্ষণে কিশোরটি মারা গেছে।

ডাস্টবিনের ভেতরে ওই কিশোর ছাড়াও ১১ ও ১২ বছরের আরও দুই শিশু ছিলো। এদের মধ্যে একজন ডাস্টবিন থেকে লাফিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। অন্যজন সামান্য আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, কেন ওই তিন ছেলে ডাস্টবিনের মধ্যে ঘুমাচ্ছিলো তা তদন্ত করে দেখছেন তারা। এরইমধ্যে তারা অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন।

দক্ষিণ অস্ট্রেলিয়ার ওয়েস্ট কোস্টের ইয়ুথ এন্ড কমিউনিটি সাপোর্টের প্রধান নির্বাহী জো ক্লার্ক স্থানীয় একটি পত্রিকাকে জানান, তিনটি ছেলেই তাদের সেন্টারে নিয়মিত আসতো এবং সকল কর্মীরা তাদেরকে ভালো করে চিনতো।

তিনি আরও জানান, যে মারা গেছে সে কোনো ঘরহারা কেউ নয়। সে এমন একজন কিশোর, যে বাড়ন্ত বয়সের ছেলেদের মতোই। তার ডাস্টবিনে ঘুমিয়ে পড়ার অনেক কারণই থাকতে পারে।
সূত্র- বার্তাবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়