শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:২১ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরি দেওয়ার প্রলোভন, প্রতারক গ্রেপ্তার

আফরোজা সরকার: রংপুরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া তানজিল মিয়া নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। তার বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির ব্যবস্থা করা, বদলি ও পদোন্নতি নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সামুয়েল সাংমা।

তিনি জানান, গ্রেপ্তার তানজিল মিয়া দীর্ঘদিন ধরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সরকারি বিভিন্ন দফতরে গ্রামের সহজ সরল মানুষজনকে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক তানজিল শুধু চাকরির ব্যবস্থা করে দেওয়াই নয় বিভিন্ন দফতরে বদলি ও পদোন্নতি নিয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন।

বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। সোমবার (১০ মে) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানজিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ