শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:০৩ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

জাহিদুল কবির: যশোরের ঝিকরগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নাজমুল ইসলাম লিটন (৪২) নামে একজন ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নাজমুল যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এই ঘটনায় আগর আলী নামে আরো একজন আহত হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।

হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, সোমবার (১০ মে) দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লিটন মেম্বারসহ কয়েকজন বোমা তৈরি করছিলেন। ওই সময় একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর জখম হন। সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। পথিমধ্যে রাত দুইটা-আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার এসআই সাহিদুজ্জামান বলেন, ‘নিহত নাজমুল ইসলাম লিটনের মরদেহ মঙ্গলবার ১১ মে বেলা ১১টার দিকে ঝিকরগাছা থানায় আনা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, থানার ওসি আব্দুর রাজ্জাকসহ পুলিশ কর্মকর্তারা নিহতের বাড়িতে গেছেন। তারা ফেরার পর মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবে। ঘটনার সময় সেখানে কারা ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণে আহত হওয়ার পর লিটন গোপনে যশোরের চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গোপনেই তাকে ঢাকায় নেয়া হচ্ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়