শিরোনাম
◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা ◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের ◈ ভারতের ছত্তিশগড়ে মিলল ১.২২ ক্যারেটের পাঁচটি মূল্যবান হীরা ◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও ঈদের জামাত ৫টি

শরীফ শাওন, জেরিন আহমেদ: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নামাযের জামাতের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরদের তালিকা করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

[৩] মঙ্গলবার ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয়টি ৮টা, তৃতীয়টি ৯টা, চতুর্থটি ১০টা এবং পঞ্চমটি ১০.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

[৪] জামাতের পর্যায়ক্রমে ইমামগণ হলেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, হাফেয মাওলানা এহসানুল হক, মাওলানা মহিউদ্দিন কাসেম এবং ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

[৫] ইসলামিক ফাউন্ডেশন জানায়, কোন কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

[৬] পর্যায়ক্রমে জামাতের মুকাব্বিররা হলেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মাওলানা ইসহাক, মো. আতাউর রহমান এবং খাদেম হাফেজ মো. শহীদুল্লাহ।

[৭] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বতর্মান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২৬ এপ্রিল জারীকৃত বিজ্ঞপ্তি অনুসরন করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়