শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরপ্রদেশে গঙ্গায় বিভিন্ন ঘাটে ভেসে আসছে পচাগলা দেহ

আসিফুজ্জামান পৃথিল: [২] সোমবার বিহারের ভেসে এসেছিলো এমন দেহ।

[৩] প্রতিবেশী বিহারের বক্সারে গঙ্গার পাড়ে ভেসে আসা দেহ নিয়ে আতঙ্ক ছড়িয়েি লো। মঙ্গলবার একই খবর এসেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে। সেখানেও শেষ কয়েকদিন ধরে গঙ্গায় ভেসে আসছে কথিত করোনা রোগী দেহ। স্থানীয়রা মনে করছেন, এগুলি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমন মানুষের দেহ। শ্মশানে পোড়ানোর স্থান নেই, কাঠের জোগান নেই তেমন, সেই কারণেই গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন অনেকে। সিএনএন

[৪] গাজিপুরের জেলাশাসক এমপি সিং বলেছেন, ‘দেহগুলি কোথা থেকে, কী ভাবে আসছে, সে বিষয়ে তদন্ত করে দেখছে প্রশাসন। তারা বোঝার চেষ্টা করছেন, কোন পতিপথ বেয়ে দেহ এসে উঠছে পাড়ে।

[৫] বক্সারে যে দেহগুলি পাওয়া গিয়েছিল, সোমবার তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিল বিহারের প্রশাসন। একাংশের দাবি ছিল, সম্ভবত উত্তরপ্রদেশ থেকে মৃতদেগুলি ভাসিয়ে দেওয়া হয়েছে, আর সেগুলিই এসে ঠেকেছে বিহারে। যদিও সে বিষয়ে স্পষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু নদীর পাড়ে তৈরি হওয়া শ্মশানগুলিতে উত্তরভারত জুড়ে একই ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন অনেকে। আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়