শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

আসাদুজ্জামান : [২] জেলার দেবহাটায় স্বামী কর্তৃক স্ত্রী তাসলিমা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার সুশীলগাতি এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পিটিয়ে হত্যার পর তার মরদেহ আম বাগানে ফেলে পালিয়েছে স্বামী আজিবর রহমান। নিহতের মাথা, ঘাড় ও পিটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

[৩] নিহত তাসলিমা খাতুন (৪৫) দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজুর স্ত্রী ও একই উপজেলার বেজোরাটি গ্রামের জমাত আলীর কন্যা।

[৪] দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান,বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজু তার স্ত্রী তাসলিমা খাতুনকে অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে আয় উপার্জন করার জন্য চাঁপ প্রয়োগ করতো। কিন্তু তাসলিমা খাতুন অন্যের জমিতে কৃষি কাজ করতে অনীহা প্রকাশ করতো।

[৫] এনিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক অশান্তি হতো। এমনকি আজিবর রহমান প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে আজিবর রহমান তার স্ত্রীকে পিটিয়ে হত্যার পর সুশীলগাতি আম বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে।

[৬] নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ