শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের ছুটিতে চাতলাপুর শুল্ক স্টেশনে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

স্বপন দেব: [২] পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে তিনদিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম।

[৩] মঙ্গলবার (১১ মে) চাতলাপুর শুল্ক স্টেশন সূত্রে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে আগামী ১৩ মে বৃহস্পতিবার থেকে ১৫ মে শনিবার চাতলাপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ মে রোববার সকাল থেকে পূর্বের ন্যায় এ পথে আমদানি-রফতানিসহ কাস্টমসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।

[৪] চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিন চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। আগামী ১৬ মে রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

[৫] চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারি ছুটি চলাকালে দুজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যদি ব্যবসায়ীরা এ সময়ে পণ্য আমদানি-রফতানি করতে চান, তাহলে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তবে দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি উপভোগের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রফতানি বন্ধ থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ