শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহারে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট: ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে শেখ সেন্টু (৩২) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। একুশে টিভি

আহত শেখ সেন্টু ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সুন্দরীপাড়া গ্রামের শিকিম আলীর ছেলে।

আহত শেখ সেন্টু জানায়, প্রয়োজনীয় কাজে রাত ৮টার দিকে সে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে স্থানীয় বখাটে আকতার, সাগর, সানু ও ফরহাদসহ কয়েকজন প্রথমে তাকে পিছন থেকে জাপটে ধরে। এরপর তাকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রাখে। তিনি দাবি করে বলেন, এসময় আকতারের বাবা সিরজন মোল্লা একটু দূরেই বসে ছিলেন।

আহত সেন্টুকে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী মোঃ ওমর ফারুক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৪/১৫টা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যার ফলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেছি।

এ ঘটনায় পুলিশ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দোহার থানায় একটি অভিযোগ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়