শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করে তাদের পরিসংখ্যান দেখতে বললেন তামিম

মাহিন সরকার : [২] সাদা বলের ক্রিকেটে তামিম ইকবালের ব্যাটিং ধরণ ও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠে আসছে শুরু থেকেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তামিমের ধীর গতির ব্যাটিং রীতিমত সমালোচনার জোয়ারে ভাসাচ্ছে। তবে যারা সমালোচনা করছেন তাদেরকে পরিসংখ্যান দেখতে বলেছেন তামিম ইকবাল।

[৩] গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্ট্রাইক রেটের প্রশ্নে তামিম জানিয়েছেন, সবাইকে খুশি করতে তিনি পারবে নাম নিজের ব্যাটিং ধরণ নিয়ে খুশি তিনি আর যারা সমালোচনা করে তাদের পরিসংখ্যান ঘাটতে বলেছেন ওয়ানডে অধিনায়ক।

[৪] তামিম বলেন, আমি সবাইকে খুশি করতে পারব না। আমার দল, খেলোয়াড় এবং কোচ জানেন কী ভেল্যু আমি যোগ করছি। কিন্তু যারা গবেষণা করছেন এবং সমালোচনা করছে। আমি কেবল তাদের বলব যান এবং পরিসংখ্যান দেখে আসেন। আমি কোন উত্তর দিতে চাই না।

[৫] ওয়ানডে এপ্রোচ বদলাবেন কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আলহামদুল্লিল্লাহ আমি ওয়ানডেতে যেভাবে ব্যাট করছি তাতে আমি সফল। কেবল গত বছর না, গত পাঁচ ছয় বছর থেকে। ওয়ানডের ব্যাটিং নিয়ে আমি খুবই খুশি, আমার মনে হয় না আমার কিছু বদল করা দরকার। হ্যাঁ অবশ্যই উন্নতির জায়গা আছে এবং আপনাকে উন্নতি করতে হবে। যখন আপনি বড় রান করবেন অবশ্যই সেটা দলকে জেতাতে সাহায্য করবে। আমি পরিকল্পনা অনুযায়ী এভাবেই খেলা চালিয়ে যাব।

  • সর্বশেষ