শিরোনাম
◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভারত ফেরত ৫ জন

ডেস্ক রিপোর্ট:

ভারত ফেরত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই পরিবারের ৫ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। ভারতে চিকিৎসা শেষে তারা তাদের নিজ বাড়িতে আসলে পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের যৌথ দল ওই দুই পরিবারের সব সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে প্রেরণ করে।

এর আগে শনিবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের বুড়িমারী চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ বাংলাদেশি।

তারা হলেন- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের আব্দুল করিমের ছেলে মমিনুল ইসলাম ও একই ইউনিয়নের গজেরকুটি গ্রামের কপুর উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম, একই উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের আবু তালেব সরকার, তার স্ত্রী মাসুদা বেগম এবং মেয়ে তানবিন আক্তার।

তারা সকলেই ভারতে চিকিৎসা শেষে শনিবার বুড়িমারী হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তাদের উপজেলা স্বাস্থ্যবিভাগ নিয়মানুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন তাদের লালমনিরহাট হাসপাতালে প্রেরণ করে।

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার বিষয়টি নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়