শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ উদ্দীনের কর্নেল পদবি বাতিল করে প্রজ্ঞাপন

মাসুদ আলম : [২] দেশের বাইরে অবস্থান করা বরখাস্ত সেনা কর্মকর্তা মো. শহীদ উদ্দীন খাঁনের কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি এবং অকালীন অবসর সংক্রান্ত আদেশ বাতিল করেছে সরকার।

[৩] প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ১৪ ডিসেম্বর প্রজ্ঞাপনে কর্নেল মো. শহীদ উদ্দীন খাঁন (অব.) এর বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর সংক্রান্ত আদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০১০ সালের ২৩ মার্চ প্রজ্ঞাপনে ওই কর্মকর্তার কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতিসহ অকালীন অবসর সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ৩ মে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

[৪] বিদেশে অবস্থানরত শহীদ উদ্দীনের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। এছাড়া তিনি দেশে আয়কর ফাঁকির মামলায় ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি। লন্ডনেও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তিনি।

[৫] সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে বিভিন্ন টকশোতে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সম্পর্কে বিষোদগারমূলক বক্তব্য দিয়ে আসছিলেন শহীদ উদ্দীন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিষোদগারমূলক বক্তব্য দিচ্ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়