শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীতে জুয়ার আস্তানায় পুলিশের হানা, আটক ১৪

দিদারুল আলম: [২] চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দীন বাজারের চৈতন্য গলিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয় সাড়ে ৫শ পিস ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। সোমবার (১০ মে) ভোরে মুনিরিয়া টাওয়ারের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃত জুয়াড়িরা হলো, মো. আবুল হোসেন (৩৫), মো. জাকির হোসেন (৩৫), মো. রঞ্জু (৪১), মো. বাবু (২৩), মো. সাকিব (২১), মো. শাজাহান মিয়া (৫৩), মো. সুমন (৩২), মো. রবি হোসেন রণি (২৫), মো. শেখ ফরিদ (২৮), মো. মাসুদ (৪৮), মো. আবু কালাম (৫২), মো. শহীদুল ইসলাম (৪৩), মো. ইব্রাহীম (২৮), মো. আকবর (২৬)।

[৪] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, রিয়াজুদ্দিন বাজারের চৈতন্য গলিতে একটি বাসায় পাহারা বসিয়ে জুয়ার আসর বসিয়েছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসর থেকে ১৪ জুয়াড়িকে আটক করেছে। সেখান থেকে ইয়াবা, তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছে পুলিশ। এছাড়া ইয়াবা উদ্ধারের ঘটনায়ও জড়িতদের বিরুদ্ধে পৃথক একটি মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়