শিরোনাম
◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও আল-আকসায় ইসরায়েলি বাহিনীর হামলা, আহত শতাধিক

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার ফিলিস্তিনিদের ওপর ফের নতুন করে হামলার সময় রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং শব্দ বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এছাড়া আল-আকসা মসজিদ এবং এর কম্পাউন্ডসহ আশপাশের এলাকার ওপর দিয়ে ইসরায়েলি হেলিকপ্টার চক্কর দিতে থাকে। আল জাজিরা

[৩] আল-আকসা মসজিদের মাগরিবি গেট দিয়ে ভেতরে ঢুকে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। তারা এসময় বেশ কয়েকজন তরুণকে গ্রেফতার করে।

[৪] ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ার্স জানায় হামলার সময় ফিলিস্তিনিরা সেখানে ইবাদতে মগ্ন ছিলেন এবং ইসরায়েলি বাহিনীর ছোঁড়া রাবার বুলেটে বেশিরভাগ ফিলিস্তিনি আহত হন।

[৫] রেড ক্রিসেন্ট জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় কয়েকশত ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন এবং তাদের মধ্যে কমপক্ষে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] সোমবার মাগরিবি গেটের বাইরে জেরুজালেম দিবস উপলক্ষে হাজার হাজার ইহুদী বসতি স্থাপনকারী জড়ো হয়। ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের বর্ষপূর্তি পালন করতেই ইহুদীরা জেরুজালেম দিবস পালন করে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ