শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভ্যাকসিন সঙ্কট, ভারতীয় ধরণ শনাক্ত; ভারতে করোনার অতি সংক্রমণ বাংলাদেশকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে

আসিফুজ্জামান পৃথিল: [২]নিম্নমুখী সংক্রমণ ধরে রাখতে হলে ভ্যাকসিন পাওয়া জরুরী। [৩] দক্ষিণ এশিয়ার সব দেশেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। শুধু দেশটিতেই করোনার সংক্রমণ নিম্নমুখী। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের কারণে বাংলাদেশের বিপদে পড়ার শঙ্কা রয়েছে, কারণ দুই দেশ বিশাল সীমান্ত শেয়ার করে, বাংলাদেশ শুরুতে ভ্যাকসিন কিনেছিলো শুধু ভারত থেকেই। টাইমস

[৪] শনিবার বাংলাদেশি স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘোষনা দেয়, বাংলাদেশে ভারতীয় ধরণের অস্তিত্ব মিলেছে। এর আগে বাংলাদেশে মূলত প্রাদুর্ভাব ছিলো দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের। মনে করা হয়, এই ভ্যারিয়েন্টগুলোর বিপক্ষে প্রথম প্রজন্মের ভ্যাকসিনগুলো কম কার্যকর।

[৫] বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে গত দুই সপ্তাহ ধরে সংক্রমণ কমার ট্রেন্ড আসলে ভ্যাকসিনেশনের গতি বাড়ানোর সবচেয়ে ভালো সুযোগ। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানী সেজুঁতি সাহা বলেন, ‘এটাই টিকা দেওয়ার উপযুক্ত সময়। শুধু খেয়াল রাখতে হবে, নতুন ভ্যারিয়েন্ট যেনো না ছড়ায়।’

[৬] এদিকে ভারত নিজের উর্ধগতির সংক্রমেেণর ধুয়া তুলে বাংলােেদশে ভ্যঅকসিন সরবরাহ বন্ধ করে দিয়েছে। এই ব্যাপারে আইইডিসিআরের বিজ্ঞানী এএসএম আলমগির বলেন, ‘এটা আসলেই বড় সমস্যা তৈরি করেছে।’ শঙ্কটের শঙ্কায় গত মাসেই সরকার প্রথম ডোজের ভ্যাকসিন বন্ধ করে দেয়। এখন ঘণবসতিপূর্ণ দেশটি অন্য উৎস থেকে ভ্যাকসিন আনার চেষ্টা করছে। এছাড়াও রুশ ও চীনা ভ্যাকসিন তৈরির প্রস্তুতিও চলছে।

 

  • সর্বশেষ