শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০১:৪৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কঙ্গনার করোনা নিয়ে দেওয়া পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক: করোনভাইরাস নিয়ে দেয়া কঙ্গনা রানাওয়াতের পোস্ট মুছে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। তার পোস্টে হুমকিমূলক মন্তব্য ও করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে পোস্ট মুছে ফেলা হয়েছে বলে ইনস্টাগ্রাম জানিয়েছে।

জানা গেছে, শনিবার (৮ মে) ইনস্টাগ্রামে নিজেই করোনা আক্রান্তের খবর জানান কঙ্গনা। এ খবর জানানোর পাশাপশি তিনি বলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

তার এই পোস্টে সমালোচনার ঝড় ওঠে ইনস্টাগ্রামে। তার পোস্টে নানা রকমের নেতিবাচক মন্তব্যসহ তাকে হুমকি দেন অনেকে। এ কারণে এবং তিনি করোনা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন-এমন অভিযোগ এনে তার ওই পোস্ট মুছে ফেলে ইনস্টাগ্রাম।

এই খবরও রোববার (৯ মে) আরেকটি পোস্টে জানান কঙ্গনা। সেখানে তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম আমার পোস্ট ডিলিট করেছে কারণ আমি করোনাকে ধ্বংস করতে চেয়েছি। এতে অনেকেই কষ্ট পেয়েছেন। দুই দিন হলো ইনস্টাগ্রামে এসেছি, মনে হয় না এক সপ্তাহের বেশি থাকতে পারবো।’ এসময় করোনা নিয়ে টুইটারে আলোচনাকে ‘করোনা ফানক্লাব’ বলেও উল্লেখ করেন তিনি।

করোনা নিয়ে এমন সময় এ ধরনের মন্তব্য করলেন কঙ্গনা যখন ভারতে গত কয়েকদিন দৈনিক চার হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন করোনায়। আক্রান্ত হচ্ছেন দৈনিক চার লাখের বেশি মানুষ।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি তার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার। তার কয়েকটি পোস্ট মাইক্রো ব্লগিং সাইটের নীতি লঙ্ঘন করায় এ কাজ করেছে টুইটার কর্তৃপক্ষ। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কঙ্গনার একের পর এক মন্তব্য বিতর্ক ছড়ায়। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ