শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদের মির্জা ঘোষিত আ.লীগ কমিটি থেকে সভাপতির অবসরের ঘোষণা

নুর উদ্দিন মুরাদ: সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ কমিটির সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন।

রোববার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, তিনি বর্তমান অসুস্থ রাজনীতিতে অভ্যস্থ নয়। তাই তিনি এ দল থেকে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে তার এই অবসর গ্রহণ বলে তিনি মন্তব্য করেন। এসময় তিনি আক্ষেপ করে বলেন সুস্থ সুন্দর রাজনীতি করে তিনি কোন মূল্যায়ন পাননি। ওবায়দুল কাদেরের কাছে দুই বার গিয়েছি। পা ধরে কেঁদেছি তবুও ছেলেটার চাকরি হয়নি।

উল্লেখ্য, ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল বর্তমান কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের ১নং সহসভাপতি ছিলেন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা উপজেলা আ.লীগের বিবদমান দ্বন্দ্বের জের ধরে ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে উপজেলা আ.লীগের সভাপতি ঘোষণা করেন। এছাড়াও বাবুল চৌধুরী উপজেলা আ.লীগের তিন বারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়