শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক উদ্ধার,আটক ২

গোলাম সারোয়ার:[২] আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকা থেকে ০৬ কেজি গাঁজা‘সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।৯ মে রোববার দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] র‌্যাব সূত্রে প্রকাশ,০৯ মে ২০২১ ইং তারিখ সকাল ১০.৩০ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম (২৪), পিতা-মৃত মুমিন মিয়া, গ্রাম-কালিপুর উত্তরপাড়া, জীবন বিশ্বাস (২০), পিতা-অবিনাশ বিশ্বাস, গ্রাম-রাম শঙ্করপুর, উভয়থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদ্বয় এর নিকট হতে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

[৪] ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। বর্ণিত গাঁজার চালানটি ভৈরব এর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়