শিরোনাম
◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের ◈ ভার‌তের দাপটে পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! সা‌বেক‌দের তুলোধোনা পাক তারকার ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত? ◈ এরশাদ আমলের পর প্রথম: পরিচালন ব্যয় মেটাতে ঋণ করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে ◈ বকেয়া ফি না পাওয়ায় ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ ◈ গ্রেপ্তারের পর প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রুকে মুক্তি  ◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৬:১০ সকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরী

সাইদুল ইসলাম; লন্ডন থেকে: গত ৬মে অনুষ্ঠিত স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে স্কটিশ লেবার পার্টির মনোনয়ন নিয়ে লোদিয়ান রিজিওন্যাল আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছেন বাংলাদেশী বংশদ্ভূত বৃটিশ নাগরিক ফয়সাল চৌধুরী এমবিই। ফয়সাল চৌধুরী এমবিই প্রথম বাংলাদেশী যিনি স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন।

ইতিপুর্বে লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশীজ ফর বেটার টোগেদার ক্যাম্পেইন‘ এর সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গনভোট এবং অন্যান্য মূলধারায় রাজনৈতিক কর্মকান্ডে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিকে যুক্ত করতে রয়েছে তাঁর উল্লেখযোগ্য ভুমিকা। ফয়সাল চৌধুরীর জন্ম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে। বাবার নাম আলহাজ গোলাম রব্বানী চৌধুরী। মা-বাবার সাথে তরুণ বয়সে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। প্রথমে মানচেষ্টারে এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন। বাবা শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বড় ছেলে হিসাবে সেই তরুন বয়সেই পরিবারের হাল ধরেন ফয়ছল চৌধুরী। তখন থেকেই যুক্ত রয়েছেন পারিবারিক ক্যাটারিং ব্যাবসায়।

ব্যবসার পাশাপাশি পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তরুণ বয়সেই শুরু করেন স্বেচ্ছাসেবী কার্যক্রম। মামা ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর কাছেই কমিউনিটির কাজে হাতেখড়ি হয় ফয়ছল চৌধুরীর। উল্লেখ্য ফয়সাল চৌধুরীর দাদা বর্তমানে হবিগঞ্জ জেলার জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়