শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৫:২৭ সকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আক্রান্ত ৯৫ শতাংশের শরীরে আফ্রিকান ভ্যারিয়েন্ট

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় প্রায় ৯৫ ভাগ করোনা রোগীর শরীরে রয়েছে আফ্রিকান ভ্যারিয়েন্ট। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এটি দেখা দেয়। আগে করোনা রোগীদের শরীরে ইউকে ভ্যারিয়েন্ট দেখা গেলেও এটি এখন আর দেখা যায় না। এখন আর করোনা রোগীদের শরীরে অন্য ভ্যারিয়েন্ট নেই। প্রায় ৭০০ করোনা রোগীকে পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছে আইসিডিডিআরবি।

শনিবার (৮ মে) পর্যন্ত রাজধানীতে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। প্রতি সপ্তাহে ভ্যারিয়েন্ট পরীক্ষা করা হয়। তবে রোগী অনুযায়ী এই পরীক্ষা খুবই অপর্যাপ্ত।

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাইরোলজি ল্যাবের প্রধান ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সব ভ্যারিয়েন্ট প্রায় একই রকম। স্বাস্থ্যবিধি মেনে চললে কোনো ভ্যারিয়েন্টই ঝুঁকিপূর্ণ নয়। এর জন্য সব সময় মাস্ক পরিধান করতে হবে।- ইত্তেফাক

  • সর্বশেষ