শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

রাকিবুল রিফাত: [২] দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব করতে শনিবার সকালে নতুন কাউন্সিল প্রতিষ্ঠার জন্য স্বাক্ষর করেন ইমরান খান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে সালমানের আমন্ত্রণে তিন দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় ভোরে তিনি সৌদি আরবে পৌঁছেছেন। এই সফরে তার সঙ্গে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। আরব নিউজ

[৩] উচ্চ পর্যায়ের এই সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান প্রতিনিধি দলের এই সফরকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই সফরে দুই দেশের মধ্যে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়