শিরোনাম
◈ ইরানের ১০০ বিলিয়ন ডলার যেসব দেশে আটকে আছে! ◈ অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১২:৫১ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানের খিলিতে করে ইয়াবা বিক্রি সাজুর অভিনব কৌশল

রাজু চৌধুরী: চট্টগ্রামে মোঃ সাজু মিয়া (৪১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ।

পুলিশ জানায়, পান দোকানদার হলেও প্রকৃতপক্ষে সে একজন ইয়াবা বিক্রেতা। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দেওয়ানহাট ০২ নং রেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে অভিনব কৌশল অবলম্বন করে পানের সাথে ইয়াবা বিক্রি করতো।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সে পানের দোকানের আড়ালেই ইয়াবা বিক্রি করে! পুলিশকে ফাঁকি দিতে সে পানের খিলির ভেতরে ইয়াবা বিক্রি করত ।

গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট ০২ নং রেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকল এর পশ্চিম পাশে সাজুর পানের দোকান নামক একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। সে একজন খুচরা ইয়াবা বিক্রেতা, বিশেষ কায়দায় পানের খিলির ভেতরে ইয়াবা বিক্রি করে সে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়