শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মহামারির কারণে অলিম্পিক মশাল হাতে নিচ্ছেন না সবচেয়ে বয়স্ক ব্যক্তি

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের কেন তানাকা। ১১৮ বছর বয়সী এই নারী সিদ্ধান্ত নিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের মশাল তিনি হাতে নেবেন না। খবর আল জাজিরার।

[৩] অলিম্পিকের মশাল হাতে নেওয়াদের মধ্যে অন্যতম ছিলেন গিনেস রেকর্ডধারী তানাকা। মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে অপারগতা জানিয়েছেন দক্ষিণ জাপানের ফুকুওকা অঞ্চলের এই বাসিন্দা। কোভিড মহামারির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তানাকা। অলিম্পিকের এক কর্মকর্তা জানিয়েছেন, তানাকার পরিবারের কাছ থেকে তারা একটি ইমেইল পেয়েছেন, যেখানে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় তার নাম প্রত্যাহারের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

[৪] এ বছরের মার্চে অলিম্পিকের টর্চ রিলে শুরু হলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। টর্চ রিলের সঙ্গে সম্পৃক্ত ছয়জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত এই রিলের সঙ্গে সম্পৃক্ত আটজন করোনা পজিটিভ হয়েছেন। মশাল রিলেতে বেশ কয়েকজন তারকা ক্রীড়াবিদের অংশ নেওয়ার কথা থাকলেও করোনার শঙ্কায় তারা প্রায় সবাই নাম প্রত্যাহার করে নিয়েছেন। ইতোমধ্যেই তৃতীয়বারের মতো টোকিওসহ জাপানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
টোকিও অলিম্পিক মূলত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর। তবে করোনার ভয়াবহতায় তা এক বছর পিছিয়ে যায়। চলতি বছরের ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা বিশ্ব ক্রীড়াঙ্গনের এই সর্ববৃহৎ আসর। - আল জাজিরা/ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়