শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবির নতুন ট্রেজারারের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি : [২] ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

[৩] বৃহস্পতিবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ১১ তম ট্রেজারার হিসেবে তিনি যোগদান করেন। যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "মৃত্যুঞ্জয়ী মুজিব" ম্যুরালের পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে নবনিযুক্ত ট্রেজারারকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

[৪] এর আগে বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এঁর আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়াকে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২ (১) ধারা অনুসারে ইবির ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়