শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাই যাওয়া হলো না সুভাষের লাশ মিললো কুড়িল ফ্লাইওভারে

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার ভোরে রাজধানীর খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভারে দুবাই ফেরত সুভাষ চন্দ্র সূত্রধরের (৩২) গলায় গামছা পেঁচানো লাশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

[৩] খিলক্ষেত থানার এসআই শাহিনুর রহমান বলেন, গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে ছিলো সুভাষ। ধারণা করা হচ্ছে, গামছা পার্টি তাকে হত্যা করেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

[৪] নিহতের ভায়রা শ্রী কৃষ্ণ বাবু বলেন, দীর্ঘ ৫ বছর ধরে সুভাষ দুবাইতে থাকতেন। গত বছরের নভেম্বর মাসের ১৩ তারিখে ছুটিতে দেশে আসেন। এরপর ২১ নভেম্বর বিয়ে করেন। তার ছুটি শেষে শনিবার মধ্যরাতে তার দুবাই চলে যাওয়ার কথা ছিলো। বুধবার রাতে তিনি গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থেকে মাইক্রোতে করে করোনা টেস্টের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে তার শাশুড়ি তাকে ফোনে না পেয়ে বাবুকে ফোন করেন। রাত ৪টায় সময় এয়ারপোর্ট ও খিলক্ষেত এলাকায় তাকে খুঁজতে যান তিনি।

[৫] তিনি আরও বলেন,ভোরে একটি নম্বর থেকে খিলক্ষেত থানার পুলিশ তাকে ফোন করে কুড়িল ফ্লাইওভারে আসতে বলেন। পরে সুভাষকে গলায় গ্রামীণ চেকের একটি গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার কাছে পাসপোর্ট ছাড়া কিছুই পাওয়া যায়নি। টিকেট কনফার্ম করা ছিলো তার। টিকিটের ৪০ হাজার টাকাসহ ৬০ হাজার টাকা ছিলো তার কাছে।

  • সর্বশেষ