শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবককে হত্যা

অহিদ মুুকুল :[২] নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা।

[৩] বুধবার দিবাগত রাত ৯টার দিকে সাত ঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। সে পেশায় একজন রাজমেস্ত্রী ছিলেন।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ীর পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এসময় গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেয় সে। রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ী ফেরার পথে পাশের বাগানে উৎপেতে থাকা ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) দেশিয় অস্ত্র নিয়ে মাহফুজের ওপর হামলা চালায়।

[৫] এসময় তারা ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তল পেটে, হাত ও পায়ে এলোপাতাড়ি জখম করে। মাহফুজের শোর চিৎকারে বাড়ী থেকে তার চাচা ও চাচাতো ভাইরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মাহফুজকে উদ্ধার করে বজরা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] নিহতের মাহফুজের স্বজনরা জানান, গত শবে-বরাতের রাতে একই বাাড়ীর ইশতিয়াককে মাদক সেবন করতে বাধা দেয় মাহফুজ। এনিয়ে তাদের মধ্যে বাকবির্তকও হয়েছিল। আজ এবং আগের এ ঘটনার জের ধরে ইশতিয়াক এ হত্যাকান্ড ঘটিয়েছে বলেও জানান তিনি।

[৭] সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ