শিরোনাম
◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা!  ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারের পর কাজও হারালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের ভক্তদের জন্য ফের দুঃসংবাদ। টুইটার হারানোর পর এবার কাজও হারালেন। দুই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তাঁর সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রকাশ্যে। এনটিভি

সিনে পর্দার বাইরে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাই তো বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করে আলোচনায় থাকতে চান। এ জন্য তাঁকে অনেকে ‘বিতর্কের রানি’ বলেও আখ্যা দেন। আর তাঁর এই মন্তব্য প্রকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার।

একাধিক বিতর্কিত টুইট করায় গতকাল কঙ্গনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক টুইট করতে দেখা যায় কঙ্গনাকে। এক টুইটে মমতাকে ‘আহত বাঘিনী’র সঙ্গে তুলনা করেন তিনি।

গতকাল মঙ্গলবার দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ ও রিমঝিম ডাদু সামাজিক পাতায় কঙ্গনার সঙ্গে তাঁদের আগামী বেশ কিছু কাজ বাতিল বলে ঘোষণা করেন। শুধু তা-ই নয়, এর আগে যা যা কাজ করেছেন কঙ্গনার সঙ্গে, তাও নেটমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।

রিমঝিম ডাদুর পোস্ট। ছবি : সংগৃহীত

এদিকে, টুইটার অ্যাকাউন্ট স্থগিত হওয়ার পর গতকাল ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট দিয়ে কঙ্গনা একে ‘গণতন্ত্রের মৃত্যু’ আখ্যা দিয়েছেন। পোস্টে আগের মতোই ‘#বেঙ্গলবার্নিং’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন কঙ্গনা।

আনন্দবাজার পত্রিকার খবর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর একাধিক টুইট করেছিলেন কঙ্গনা রনৌত। প্রত্যেকটি টুইট যে তাঁর পছন্দের দলকে সমর্থন করে লেখা, তা বলার অপেক্ষা রাখে না। একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন কঙ্গনা। তাঁর দাবি, যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনো হিংসামূলক কার্যকলাপ দেখা যায়নি। তবে বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছে হত্যাযজ্ঞ।

কঙ্গনা রনৌতকে আগামীতে ‘থালাইভি’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ এল বিজয় পরিচালিত এ সিনেমায় কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু ও ভাগ্যশ্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়