শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে দ্বিতীয় ডোজে ৩ লাখ টিকা সংকট

আফরোজা সরকার: [২] রংপুর বিভাগে প্রথম ও দ্বিতীয় ডোজের করোনার টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৫৯ হাজার ৬৫৪ জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন৫ লাখ ৯৬ হাজার ৯৫২ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ২ লাখ ৬২ হাজার ৭০২ জন।

[৩] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে- সোমবার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ১০ হাজার ৯৫৮ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৭৪৩ জন এবং নারী ৪ হাজার ২২৫জন।

[৪] রংপুর বিভাগে এখন পর্যন্ত টিকা এসেছে ৯ লাখ ডোজ। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে প্রায় ৮ লাখ ৬০ হাজার।

[৫] স্বাস্থ্য বিভাগের হাতে অবশিষ্ট রয়েছে ৪০ হাজার ডোজ । টিকা গ্রহণের হার অনুযায়ী যা আগামী ৪-৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথম ডোজ টিকাদানের হিসেবে দ্বিতীয় ডোজের জন্যএখনও ২ লাখ ৯৩ হাজার ৯০৪ ডোজ টিকার ঘাটতি রয়েছে।

[৬] স্বাস্থ্য বিভাগ বলছে, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার এখনও অনেক সময় আছে। এ নিয়ে চিন্তার কোন কারণ নেই সময় মতো টিকা এসে পৌঁছাবে।

[৭] রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে মোট করোনা টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৫৯ হাজার ৬৫৪ জন। এর মধ্যেপ্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৫ লাখ ৯৬ হাজার ৯৫২ জন।

[৮] টিকাদান শুরুর পর রংপুর বিভাগে সাড়ে ৮ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হলেও পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে মাত্র ৮২ জনের।

[৯] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী বলেন, সরকার বিভিন্ন দেশ থেকে দ্রুত টিকা আনার চেষ্টা করছেন। আশা করছি অল্প সময়ের মধ্যে আমরা টিকা হাতে পাবো। প্রথম ডোজের টিকা দেওয়ার পরে ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার নিয়ম রয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ