শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালোবাজারে নবজাতক বিক্রির সন্দেহে জার্মানিতে এক দম্পতি গ্রেপ্তার

তাহমীদ রহমান: [২] জার্মানির সারল্যান্ড রাজ্যের নিউনকিরশ্চেন থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। তারা স্বামী স্ত্রী একটি অপরাধবিষয়ক চক্রের সঙ্গে জড়িত। সিএনএন

[৩] এই সংগঠিত চক্রটি নবজাতকদের বিক্রি করে। তারা বুলগেরিয়ার নাগরিক। বুলগেরিয়ার একটি মামলার সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুলগেরিয়া কর্তৃপক্ষ ইউরোপিয়ান অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে এই দম্পতির বিরুদ্ধে।

[৪] বুলগেরিয়া থেকে অন্তঃসত্ত্বা কমপক্ষে ৮ জন নারীকে প্রতিবেশী গ্রিসে নিয়ে গিয়েছেন তারা।

[৫] গ্রিসে ওইসব অন্তঃসত্ত্বা বাচ্চা প্রসব করার পর অভিযুক্ত দম্পতি সেই বাচ্চাকে তাদের ক্রিমিনাল গ্যাংয়ের অন্য সদস্যদের হাতে তুলে দেয় বিক্রির জন্য। বিনিময়ে সন্তান প্রসবকারী নারীকে অর্থ দেয়া হতো।

[৬] একটি অনুসন্ধান শেষে সারল্যান্ড পুলিশ কর্তৃপক্ষ এই দম্পতিকে একটি গাড়ি চালানো অবস্থায় দেখতে পায়। তাদেরকে গ্রেপ্তার করে সারব্রুয়েকেন ডিস্ট্রিক্ট কোর্টে তোলা হয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়