শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোহরাওয়ার্দীর উদ্যানের গাছ কেটে রেস্তোরা নির্মাণের প্রতিবাদ পরিবেশ আন্দোলন মঞ্চের

শাহীন খন্দকার: [২] করোনা লকডাউনের মধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরা নির্মাণের নামে নির্বিচারে গাছ কেটে সবুজ উদ্যানকে ধ্বংস করার প্রতিবাদ জানিয়েছে পরিবেশ আন্দোলন মঞ্চ।

[৩] বিবৃতিতে জানানো হয়েছে, অনেক গাছে লাল চিহ্ন দেওয়া হয়েছে যেগুলো কাটা হবে। পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেআইপি) এলাকায় গাছ কেটে রেস্তোরা নির্মাণ করার জন্য অক্সিজেন কারখানা বিবেচিত উদ্যান ধ্বংস করা কতটা যৌক্তিক?

[৪] গাছ নিধনের ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, জীব বৈচিত্র ধ্বংস হচ্ছে এবং বাস্তুসংস্থান ভেঙ্গে পড়ছে। এমনিতেই ঢাকায় যত গাছ থাকার কথা, আছে এর চেয়ে অনেক কম। ক্রমশই হারিয়ে যাচ্ছে বৃক্ষের শীতল ছায়া এবং বৃদ্ধি পাচ্ছে নগরের তাপমাত্রা।

[৫] এই অবস্থায় প্রাণ-প্রকৃতির আধার সোহরাওয়ার্দী উদ্যান ধ্বংস করে রেস্তোরা নির্মাণ বন্ধ করাসহ যারা এ ঘৃণ্য কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় পরিবেশ আন্দোলন মঞ্চ। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়