শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় চট্টগ্রাম ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

রিয়াজুর রহমান রিয়াজ: [২] করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।

[৩] সোমবার (৩ মে) কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে মোংলা বাসস্ট্যান্ড, দিগরাজ বাজার এবং রামপাল এলাকায় ৪০০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।

[৪] খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।

[৫] এছাড়া কমান্ডার চট্টগ্রাম নৌ অ’লের তত্ত্ববধানে চট্টগ্রামের পতেঙ্গা, বন্দরটিলা, কাঠগড় ও ভাটিয়ারী এলাকায় ৩০০ পরিবারের মাঝে এবং কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার কাকড়া পাড়ায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

[৬] করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়