শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক : [২] টুর্নামেন্ট চলাকালীন সময়ে নিজেদের ম্যাচের দিনে বড় ধ্বাক্কা খেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল পাঞ্জাব কিংস। হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে দলটির অধিনায়ক লোকেশ রাহুলকে। এদিকে জানা গেছে অপারেশ ছাড়া সেরে উঠবেন না তিনি।

[৩] চলমানে আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছিল রাহুলের। এখনও তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

[৪] শনিবার ১ এপ্রিল রাতে তলপেটে ব্যথা অনুভব করছিলেন রাহুল। ওষুধ খেয়েও কমেনি সেই ব্যথা, বরং সময় গড়ানোর সাথে সাথে বেড়েছে। রবিবার ২ মে অসহ্য যন্ত্রণা অনুভব করলে স্বাস্থ্যবিধি ও কোভিড প্রটোকল মেনে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] এরপর জানা যায়, রাহুলের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। সারাতে হলে করাতে হবে অস্ত্রোপচার। সহসাই তাই মাঠে ফেরা হচ্ছে না। অর্থাৎ চতুর্দশ আইপিএলের বাকি অংশে অনিশ্চিত তার অংশগ্রহণ।

[৬] পাঞ্জাব কিংস এক বিবৃতিতে জানায়, রাহুলকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয় ওর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য। ওর অ্যাকুইট অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে। একমাত্র অস্ত্রোপচারের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব। সেই কারণেই সব ধরনের কোভিড প্রটোকল মেনে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

[৭] উল্লেখ্য, এবারের আইপিএলে ৭ ইনিংসে ৩৩১ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাহুল। অপ্রত্যাশিত ও আকস্মিক অসুস্থতায় তার সেই দৌড় একপ্রকার থেমেই গেল বলা যায়। রাহুলের পরিবর্তে পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে। - জি নিউজ / ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়