শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগান্ডায় ইরানের কুরআন প্রদর্শনী

রাশিদ রিয়াজ : উগান্ডার রাজধানী কাম্পালায় এ প্রদর্শনী চলছে। উগান্ডায় ইরানের সংস্কৃতি কেন্দ্র এ প্রদর্শনীর আয়োজন করেছে। কুরআন ও ইসলামি বিজ্ঞানের ওপর বিভিন্ন বই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ফরাসি, চীনা, উগান্ডা ভাষায় কুরআন ও কুরআন বিষয়ক সাহিত্য ও ধর্মীয় প্রকাশনা প্রদর্শনীতে দর্শকদের নজর কাড়ে। এছাড়া কুরআনের ক্যালিওগ্রাফি ও চিত্রকর্ম প্রদর্শনীতে ভূয়সী প্রশংসা পেয়েছে। ইসলামি চিন্তাবিদ, বৈজ্ঞানিক ও শিক্ষাবিদদের ইসলামের ওপর বিভিন্ন বই ও প্রকাশনা তুলে দেওয়ার জন্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে উগান্ডায় ইরানের সংস্কৃতি কেন্দ্র। বর্ষা মওসুম ও কোভিডের কারণে প্রদর্শনীতে উল্লেখযোগ্য দর্শক সমাগম হয়। উগান্ডার প্রধান দৈনিক পত্রিকা সানরাইজ প্রদর্শনী নিয়ে একটি বিস্তারিত সচিত্র প্রতিবেদন করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা প্রদর্শনীতে আসেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন কেন্টিম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ওচানা ফ্রান্সিস। শিশুদের জন্যে কুরআর স্মরণ, শিক্ষামূলক বই থেকে কোর্সের ব্যবস্থা ছিল। প্রদর্শনীতে আগতদের মধ্যে সিংহভাগ ছিল তরুণ দর্শক। তেহরান টাইমস

  • সর্বশেষ