শিরোনাম
◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের উপহারের টিকা কবে আসবে জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের

শাহীন খন্দকার: [২] সোমবার রাজধানীর মহাখালী  ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  সাংবাদিকদের এ তথ্য জানান। অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম আরও বলেছেন, চীনের তৈরি সিনোফার্ম কোম্পানির পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিতে চেয়েছে। তবে সেগুলো কবে নাগাদ দেশে আসবে, এ বিষয়ে কোনও তথ্য জানা নেই।

[৩] এবিএম খুরশীদ আলম বলেন, ‘এখনও সঠিক তারিখ পাওয়া যায়নি। তাই বলতে পারছি না। তবে চীন আমাদের বলেছিল আমরা টিকা নেবো কিনা। আমরা নিতে রাজি আছি, সেটা তাদের জানিয়েছি। কিন্তু টিকা কবে আসবে, সেই তারিখ তারা আমাদের এখনও জানায়নি।

[৪] এ সময় তিনি বলেন, ‘মডার্নার টিকা আনার জন্য রেনাটা ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি আবেদন করেছে। ডা. এবিএম খুরশীদ আলম জানান, রেনাটার দেওয়া এ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। তাদের আবেদন আমরা সংশ্লিষ্ট কাগজপত্রসহ ডিজিডিএসে পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করে দেখছেন ওই কোম্পানির সক্ষমতা আছে কিনা, আর তারা আনতে পারবেন কিনা।

[৫] মডার্নার টিকা বাংলাদেশে সংরক্ষণ করা যাবে কিনা জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘এই টিকা শূন্যের নিচে তাপমাত্রায় রাখতে হয়। ঢাকায় এ ধরনের ব্যবস্থা আছে। এই টিকার জন্য যে টেম্পারেচার লাগে, এখন পর্যন্ত আমাদের ক্যাপাসিটিতে আমরা এটা ঢাকায় রাখতে পারবো। কিন্তু ঢাকার বাইরে এই টিকা সংরক্ষণের কোনও ব্যবস্থা এখন পর্যন্ত নেই। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়