শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ দিলেন মাংস বিক্রেতা

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন আব্দুল কসাই নামের এক মাংস বিক্রেতা।

[৩] সোমবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের নিকট টাকা তুলে দেন সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের মৃত এরফান আলীর ছেলে আব্দুল কসাই। এ সময় তার ভাই সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

[৪] এ সময় মাংস বিক্রেতা আব্দুল কসাই বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমার দীর্ঘ ১ বছর ধরে ১শ’ থেকে ৫শ’ করে জমানো ২০ হাজার টাকা আজ জেলা প্রশাসকের হাতে প্রদান করা হয়েছে। এই ক্ষুদ্র টাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের কিছুটা উপকার হলেই আমার এই অনুদান সার্থক হবে।এ সময় করোনা করোনা পরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব উদ্যোগে সমাজপতিসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এই মাংস বিক্রেতা।

[৫] সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ মাংস বিক্রেতা আব্দুল কসাইয়ের প্রশংসা করে বলেন, বৈশ্বিক করোনা মহামারি থেকে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে আব্দুল কসাইয়ের মতো সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই করোনায় অসহায় ও দুস্থ্যরা কিছুটা হলেও উপকৃত হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ