শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ করে দেওয়া হবে : মেয়র আতিকুল

শাহীন খন্দকার: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সোমবার এবং বুধবার স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা মাইকিং করছি। বুধবার থেকে আমি নিজেই মার্কেটে যাব। যদি দেখি দোকান মালিক কর্মচারী ও ক্রেতারা মাস্ক ব্যবহার করছেন, স্বাস্থ্যবিধি মানছেন তাহলে সেই দোকান এবং মার্কেট খোলা থাকবে। ব্যতিক্রম হলে আমরা সেই দোকান ও মার্কেট বন্ধ করে দেব। কোন এলাকায় কখন পরিদর্শন করবো তা আগে জানানো হবে না।

[৩] সোমবার মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, দোকানদাররা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার দিয়ে দোকান খুলেছেন, নিজ নিজ প্রতিষ্ঠানে বিক্রেতা ও ক্রেতাদের মাস্ক পরিধান নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই। তাই এই বিষয়টি আপনারাই নিশ্চিত করুন।

[৪] মেয়র আরও বলেন, আপনারা ব্যবসা করুন কিন্তু স্বাস্থ্যবিধি, মাস্ক পরার নির্দেশ মানতে হবে।

[৫] গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা.আবুল বাসার মোহম্মাদ খুরশীদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, প্রধান নির্বাহী সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৬] গত ১৮ এপ্রিল এক হাজার শয্যার মধ্যে ২৫০টি শয্যা নিয়ে হাসপাতালটি উদ্বোধন করা হয় হাসপাতালটি। রাজধানীর মহাখালীতে ডিএনসিসির পাইকারি কাঁচাবাজারের ভবনে স্থাপন করা এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়