শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রাথমিক ফল নিয়ে বিজেপির অভ্যন্তরে অসন্তোষ

সুমাইয়া ঐশী: [২] হারের দায় কেন্দ্রীয় নেতাদের, ক্ষোভ রাজ্য নেতাদের একাংশের।

[৩] পশ্চিমবঙ্গের রাজ্য নেতারা শুরু থেকেই আশঙ্কা করছিলেন, নির্বাচন নিয়ে যে হারে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্য নেতাদের একপেশে করেছেন, তাতে এর ফল খুব বেশি ভালো হবে না। হলোও তাই, প্রথম থেকে আসন জেতা নিয়ে বিজেপির স্লোগান ছিলো, এ বার ২০০ পার। তবে দলটি ১০০ আসনও পায়নি। আনন্দবাজার

[৪] এনিয়ে কোনও কেন্দ্রীয় নেতাকে সরাসরি দোষ না দিলেও দলের মধ্যকার অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনের বিভিন্ন কাজে রাজ্য নেতাদের বদলে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের। প্রার্থী নির্বাচনের সময়ও রাজ্য নেতাদের কথা কানেই তোলেনি কেন্দ্র। এতে বিজেপির সাধারণ স্তরের কর্মীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে, প্রভাব পড়ে দলীয় সমর্থকদের মধ্যেও।

[৫] বিজেপির একজন রাজ্য নেতা বলেছিলেন, আমরা জিতলে রাজ্যের সাংগঠনিক জোরেই জিতবো। আর হারলে এর কারণ হবে কেন্দ্রের অতিরিক্ত লাফালাফি। রাজ্যের আরও একজন শীর্ষ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনাপতি হয়ে যারা এসেছিলেন, জিতলে পুরো কৃতিত্ব নিতেন তারা। আর এখন হারের দায়ও নিতে হবে তাদের।

[৬] এনিয়ে অবশ্য এখনও প্রকাশ্যে নাম নিয়ে কথা বলেননি কেউ। তবে দলের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে যে ক্ষোভ দানা বাঁধছে, তা স্পষ্ট। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়