শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে এখন পর্যন্ত ৯.৫ মিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মাহামুদুল পরশ: [২] রোববার ২০৩০সাল নিয়ে একটি সংলাপ অধিবেশন এই তথ্য প্রকাশ করেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডা.তফিক আল রাবিয়া। তিনি আরও বলেন, সৌদি আরব এই ভ্যাকসিনেশন প্রোগরামে বিশেষ মনোনিবেশ করছে। আল আরাবিয়া

[৩] সংলাপ অধিবেশনে তিনি সৌদি আরবের আসন্ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছেন। একইসাথে তিনি সৌদি আরবের উন্নয়নে এই ২০৩০ নিয়ে সংলাপ অধিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

[৪] সংলাপে ভ্যাকসিনেশন নিয়ে আলোচনার মাঝে তিনি বলেন করোনা পরিস্থিতির শুরু থেকেই সৌদি আরব ভ্যাকসিনের মান নিয়ে সচেতন ছিলো। আমরা চেষ্টা করেছি সৌদি আরবের জনগণকে উৎকৃষ্ট মানের ভ্যাকসিন প্রদান করতে।

[৫] অধিবেশনে রাবিয়া বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের কর্মরতদের চাকরির নিশ্চয়তা দেন এবং তাদের পারিশ্রমিক বাড়ানো হতে পারে বলে আশ্বাস দেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়