শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত মাসে বিজিবির অভিযানে ১৩০ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

সুজন কৈরী: চলতি বছরের এপ্রিল মাসে দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩০ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দ মাদকের মধ্যে রয়েছে ১৬ লাখ ৯০ হাজার ২৭৬পিস ইয়াবা, ১৮ হাজার ৩৫৯ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার ৬৫৩ বোতল বিদেশী মদ, ১ হাজার ৩৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭১৭ কেজি গাঁজা, ১৩ কেজি ৯৭ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৬৫৮টি উত্তেজক ইনজেকশন, ৪ হাজার ৫৯৮টি ইস্কাফ সিরাপ, ১১ হাজার ৫৯৮টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ১১ হাজার ৯৯৭টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ, ৩৭ কেজি ৩০০ গ্রাম রূপা ১ লাখ ৪০ হাজার ১৭৬পিস কসমেটিক্স সামগ্রী, ১২ হাজার ৬৯৩টি ইমিটেশন গহনা ৪ হাজার ৩৮৫টি শাড়ি, ১ হাজার ৩৬৫টি থ্রিপিস ও শার্টপিস, ৫৬৩টি তৈরী পোশাক, ৬ হাজার ৮৭০ ঘনফুট কাঠ, ৫ হাজার ৬৫৮ কেজি চা পাতা, ১২ হাজার ৯৮০ কেজি কয়লা, ১২টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১টি প্রাইভেটকার, ৩টি পিকআপ, ৮টি সিএনজি এবং ১২২টি মোটর সাইকেল।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ২টি বন্দুক, ১টি এলজি, ৬১০ কেজি বিস্ফোরক দ্রব্য এবং ১৪ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৩ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৮ জন বাংলাদেশী নাগরিক ও ৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়