শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে ইন্টারমিলান

স্পোর্টস ডেস্ক : [২] রোববার (২ মে) সন্ধ্যায় আটালান্টা জয় বঞ্চিত হলেই ১১ বছর পর ইতালিয়ান লিগের চ্যাম্পিয়ন হবে ইন্টার মিলান। শনিবার(১ মে) রাতে ক্রুটনেকে ২-০ গোলে হারিয়ে সেই সুযোগ তৈরী করে রেখেছে ইন্টার মিলান।

[৩] ক্রুটনের আতিথ্য নেবার ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি ইন্টার মিলান। ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসনের গোলে প্রথম লিড নেয় কন্তে শিষ্যরা। ৮৩ মিনিটে রোমেলো লুকাকুর গোল অফসাইডের কারণে বাতিল হয় ভিএআরে। তবে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আশরাফ হাকিমির গোল ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট পাওয়া ইন্টার।

[৪] ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট পাওয়া আটালান্টা আজ জয় বঞ্চিত হলেই শিরোপা নিশ্চিত হবে ইন্টারের। সবশেষ ২০১০ সালে ইতালিয়ান লিগের শিরোপা জিতেছিলো ক্লাবটি। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়