শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ আদায়

নুর উদ্দিন মুরাদ: [২] গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে খোলা মাঠে নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

[৩] শনিবার (১ মে) সকালে চরহাজারী ইউনিয়নের হাজারীহাট জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন।

[৪] নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাজারীহাট জামে মসজিদের ইমাম আলী আহম্মদ।

[৫] তিনি বলেন, বৈশাখের অর্ধেক মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে।

[৬] গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়েছে।

[৭] বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই কোম্পানীগঞ্জের কোনো এলাকায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন।মানুষ সহ সকল জীব কষ্ট পাচ্ছে।

[৮] এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়