শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় বিপর্যস্ত পুরো গ্রামের দায়িত্ব নিলেন অভিনেতা সোনু সুদ

বিনোদন ডেস্ক: পর্দায় খল চরিত্রে অভিনয় করেন। কিন্তু ভারতের করোনা পরিস্থিতিতে তিনি সত্যিকারের হিরোর পরিচয় দিয়েছেন। নানাভাবে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই বলিউড অভিনেতা। এবার একটি পুরো গ্রামের দায়িত্ব নিলেন তিনি।

সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে হাজির হন সোনু সুদ। সেখানে এক প্রতিযোগী এই অভিনেতাকে পেয়ে করোনা মহামারির কারণে তার গ্রামের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। সঙ্গে সঙ্গেই তার গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ‘দাবাং’ অভিনেতা। উদয় সিং নামের ওই প্রতিযোগীকে তিনি জানান, যতদিন লকডাউন চলবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন তিনি ওই গ্রামের সব মানুষের রেশনের দায়িত্ব নিচ্ছেন।

সোনু বলেন, ‘উদয় আমি তোমার গ্রামের মানুষদের বলতে চাই, এই লকডাউন এক মাস, দুই মাস বা ছয় মাস যত দিনই চলুক, তারা সবাই রেশন পাবেন। তাদের বলো চিন্তা করার কিছু নেই। কেউ খালি পেটে থাকবেন না।’

গত বছর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন শুরু হলে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক, যারা লকডাউনে মুম্বাইয়ে আটকা পড়েছিলেন তাদের বাড়ি ফিরিয়েছেন। এরপর নানাভাবেই মানুষের প্রয়োজন মিটিয়েছেন তিনি। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়