শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় শাকসবজিভর্তি পিকআপ ভ্যান নিয়ে মহাসড়কে ওঠার সময় গাড়ির ধাক্কায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁরা হলেন কবির হোসেন (৩৮) ও আমির মিয়া (৪৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেনের বাড়ি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামে। আমির মিয়ার বাড়িও একই এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন খলিল মিয়া ও আল আমিন নামের দুই সবজি ব্যবসায়ী।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আজ ভোরে একটি পিকআপ ভ্যানে করে সবজি নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর দিকে রওনা হন চারজন সবজি ব্যবসায়ী। উপজেলার দড়িকান্দী এলাকায় মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামগামী একটি গাড়ি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, সেটি শনাক্ত করে চালককে আটক করার চেষ্টা চলছে। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়