শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ১৫ ঘণ্টা পিপিই পরে ঘর্মাক্ত চিকিৎসক, ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট: ভারতে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে ওঠেছে। এরমধ্যে সবচেয়ে বাজে অবস্থা রাজধানী দিল্লির।

সেখানে সংক্রমণ-মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। এরমধ্যে প্রশংসায় ভাসছে এক চিকিৎসকের শেয়ার করা ছবি।

বুধবার (২৮ এপ্রিল) তিনি টুইটারে ছবিটি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, পিপিই পরা এবং পিপিই ছাড়া দুটি ছবি জোড়া লাগানো। পিপিই ছাড়া যে ছবি আছে তাতে দেখা যায় তার পুরো শরীর ঘামে ভিজে আছে।

টুইটের ক্যাপশনে তিনি লিখেছেন, দেশের সেবা করতে পেরে আমি গর্বিত।

টুইটে কমেন্টবক্সে তিনি লেখেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ হয়ে বলছি, আমরা সবাই প্রচুর কষ্ট করছি। আমি অনুরোধ করবো, আপনারা টিকা নিন, এটাই একমাত্র সমাধান।

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এই গরমে করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে দিন রাত মিলিয়ে টানা ১৫ ঘণ্টা পরে থাকতে হচ্ছে পিপিই। ফলে, প্রায় দমবন্ধ করা পরিস্থিতিতে হাঁসফাঁস করতে করতে কী অবস্থা হচ্ছে তাদের, টুইটে ছবি প্রকাশ করে তা দেখিয়ে দিলেন চিকিৎসক সোহিল। আর তার সেই টুইট ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়