শিরোনাম
◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১০:৩৪ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার ৩

মোঃ মামুন মোল্লা: সাভারের আশুলিয়ায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭৮৮ পুরিয়া হেরোইন ও ২১৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।  বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।

আটক তিনজন হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশকাটা গ্রামের মৃত আকবরের ছেলে মো. মিনারুল (৫৩), একই থানার ইলিসিয়া উখখালি গ্রামের মৃত আমিরের ছেলে মো. সোহেল (৩৭) ও আশুলিয়ার নয়ারহাট পূর্ব ধঁনিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

মিনারুল ও সাহেল আশুলিয়ার কুমকুমারী এলাকায় বাসা ভাড়া করে থাকতো বলে জানা গেছে।

এসআই হারুন-অর-রশিদ জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কুমকুমারী এলাকার মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি বলেন, এ সময় তাদের তল্লাশি চালিয়ে ২ হাজার ৭৮৮ পুরিয়া হেরোইন ও ২১৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ