শিরোনাম
◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর

বাশার নূরু: [২] শুক্রবার দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্স এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

[৩] চার দেশের ওপর সিঙ্গাপুরের এ ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২ মে রোববার থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা থেকে কেউ সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন তারাও ঢুকতে পারবেন না। এমনকি যারা ট্রানজিট ভিসায় ঢোকার অপেক্ষায় আছেন এবং এই চার দেশ ভ্রমণ করেছেন তারাও রোববার থেকে সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না।

[৪] দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, আগে থেকে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে ঢোকার আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও আগামী রোববার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ অনুমতি থাকার পরও ঢুকতে দেওয়া হবে না।

[৫] এছাড়া সম্প্রতি এই চার দেশ সফর করে এসে এখন যারা সিঙ্গাপুরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন এবং আগামী ৩ মে যাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে আরও ৭ দিন থাকতে হবে।

[৬] আর যারা আগামী ২ মে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই সিঙ্গাপুরে প্রবেশ করবেন, তাদেরকে সেখানে যাওয়ার পরপরই একবার, পরে ১৪ দিনের কোয়ারেন্টাইনের শেষদিনে একবার এবং ২১ দিনের কোয়ারেন্টাইন শেষে আরও একবার পিসিআর টেস্ট করাতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়