শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশ থেকে যাত্রী প্রবেশ বন্ধ করেছে সিঙ্গাপুর

লিহান লিমা: [২] শুক্রবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকায় সম্প্রতি কোভিড-১৯ পরিস্থিতি বেড়ে যাওয়ায় এ দেশগুলো থেকে সিঙ্গাপুরে প্রবেশ বন্ধ করা হয়েছে।সিএনএ

[৩] আগামী ২ মে থেকে কমপক্ষে ১৪দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এমনকি সিঙ্গাপুর ভ্রমণে যাদের পাস বা পূর্ব অনুমোদন রয়েছে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এবং এই চারটি দেশে সম্প্রতি যারা ভ্রমণ করেছেন তাদের সিঙ্গাপুওে প্রবেশ করলে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[৪] সিঙ্গাপুরের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সহ-সভাপতি লরেন্স ওং বলেন, ভারতে প্রতিদিন ৩ লাখের বেশি নতুন সংক্রমণ হচ্ছে। ভারতসহ এর পার্শ্ববর্তী দেশগুলোতেও সংক্রমণের মাত্রা বেড়ে চলছে। তাই আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়