শিরোনাম
◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইটরাইডার্সের টিম নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন সুনিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : [২] চলমান আইপিএলে একের পর এক ম্যাচে ব্যর্থ। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। খেলোয়াড়দের পারফরম্যান্সের কোনও ধারাবাহিকতা নেই। সবচেয়ে বড় সমস্যা, ম্য়াচেরং রং বদলানোর মতো কোনও ব্যাটসম্যানই নেই নাইট রাইডার্সে। এ বার সেই নিয়েই প্রশ্ন তুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।

[৩] বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইট রাইডার্সের হারের পর চাঁচাঝোলা ভাষায় গাভাস্কার বলে দেন, নাইট রাইডার্সের ঘুরে দাঁড়ানো অসম্ভব ছিল। কেকেআর-এর হাতে ভাল ব্যাটসম্যানই তো নেই। ডাগ-আউটের দিকে তাকালে আদৌ কি দায়িত্বশীল কোনও ব্যাটসম্যানকে খুঁজে পাওয়া যাবে। ওদের ব্যাটিং অর্ডার যদি দেখেন, শুভমন গিল বা মর্গ্যান বাদে ভাল ব্যাটসম্যান কোথায়? পাঁচে বা ছয়ে রাসেল ঠিক আছে। কিন্তু আমার মনে হয় দীনেশ কার্তিক বা রাহুল ত্রিপাঠির মতো কাউকে আরও উপরে তুলে আনা উচিত।

[৪] সুনীল নারিনের উপরও তীব্র ক্ষোভ উগড়ে দেন সুনীল গাভাস্কার। সাকিব আল হাসানের ভাল পারফরম্যান্স না থাকার কারণে তার পরিবর্তে নারিনকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সে ভাবে তিনি জ্বলে উঠতে পারলেন কোথায়? গত বছরও পারফরম্যান্স ছিল না। এ বছরও নেই। তাকে এই বছর দলে নেওয়ার যৌক্তিকতাই কেউ খুঁজে পাচ্ছে না।

[৫] গাভাস্কার পরিষ্কার বলে দিয়েছেন, চারে বা পাঁচে নারিনকে নামানো মানে ওভার নষ্ট করা। যদি নারিনকে খেলাতেই হয় তাহলে উপরের দিকে খেলানো হোক। ওখানে অন্তত কয়েকটা বল ও ব্যাটে লাগাতে পারবে। এর সঙ্গেই তিনি যোগ করেন, কেকেআর-এর সব থেকে বড় সমস্যা হল, ওদের তিন, চার বা পাঁচে এমন কোনও ব্যাটসম্যান নেই, যে ম্যাচে প্রভাব ফেলতে পারবে। মোদ্দা কথা, নাইট রাইডার্সের টিম নির্বাচন যে সঠিক হয়নি, সেটাই পরিষ্কার করে বলে দিয়েছেন গাভাস্কার। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ হিন্দস্তানটাইমস

  • সর্বশেষ