শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৎ ভাইকে সম্পত্তির জন্য ছুরিকাঘাতে হত্যা

রাজু চৌধুরী :[২] পৈত্রিক জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড়ভাই মো. কাউছার (৪৭)। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে সাগরিকা রোডে কাজী মসজিদের পেছনে আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কাউছার ওই এলাকার মৃত মো. জমির আহমেদের ছেলে
[৩] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ছুরিকাঘাতে আহতাবস্থায় কাউছার নামে এক লোককে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
[৪] নিহতের পরিবার সূত্রে ‍জানা যায়, জায়গায়-সম্পত্তির বিরোধের জের ধরে সাজ্জাদ ও সৈকত তাদের বড় সৎভাই কাউছারকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কাউছারের চিৎকারে আশপাশের লোকজন এসে মারাত্মক জখম ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।সম্পাদনা:অনন্যা আফরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়